শিশুরা অসুস্থ হলে
যদি আপনার শিশু অসুস্থ হয়ে থাকে অথবা যাই খায় তাতেই বমি করে দেয়৷ তাহলে একটি পানের পাতায় একটি বোদের লাড্ডু, পাঁচটি গোলাপ ফুল রেখে সেটি শিশুটির মাথার উপর সাত বার ঘুরিয়ে নিয়ে চুপচাপ কোনও মন্দিরে রেখে চলে আসুন৷ সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন৷
বিদেশ যাত্রা করতে চাইলে
আপনি বিদেশ যাত্রা করতে চাইলে কোনও সংক্রান্তির দিন সাদা তিল ও গুড় নিন৷ সূর্য অস্তের সময় একটি মাটির পাত্রে এগুলিকে রেখে পাত্রটিকে অশ্বথ গাছের পাতা দিয়ে ঢেকে দিন৷ (যে পাতাগুলি গাছ থেকে আপনা আপনি খসে পড়বে) তারপর কোনও আকন্দ চারাগাছের শিকড়ে রেখে আসুন৷ ফিরে আসার সময় পিছন ঘুরে তাকাবেন না৷ বাড়িতে এসে স্নান করে নিন৷ স্নান করার সময় জলে অল্প জাফরান মিশিয়ে দিন৷ এই নিয়মটি নিজের গুরুর আশীর্বাদ নিয়ে করুন যাতে শীঘ্রই ফলাফল পাওয়া যায়৷
