ব্যবসায় অনাবশ্যক সমস্যার জন্য
যদি ব্যবসায় অনাবশ্যক বাধা আসে তাহলে প্রতিদিন বিকালে গোধূলি বেলায় অর্থাৎ বিকাল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে নিজের পুজোর স্থানে শ্রী মহালক্ষ্মীর ছবি রেখে অথবা তুলসীর চারার সামনে গরুর ঘিয়ের প্রদীপ জ্বালান৷ প্রদীপ জ্বালানোর পরে নিজের ইষ্টদেবের প্রার্থনা করে একটি এলাচ দিয়ে দিন৷ এভাবে পরপর ১৮৬ দিন করলে ব্যবসাতে লাভবান হবেন৷ প্রদীপ ও এলাচটি নতুন ব্যবহার করতে হবে৷
ব্যবসায় মনের মতো ফলাফল পেতে হলে
ব্যবসাতে মনের মতো লাভ যদি না হয় তাহলে কোনও শনিবার নীল কাপড়ে ২১টি দানা লাল কুঁচফল বেঁধে সিন্দুকে রেখে দিন৷ প্রতিদিন ধূপদীপ অবশ্যই দেখান৷ নিজের ইষ্টদেবের ধ্যান করতে থাকুন৷ এভাবে নিয়মিত কাজটি করলে ব্যবসায় লাভ ও সফলতা প্রাপ্তি হবে৷
ব্যবসায় বাধা আসলে
যদি আপনার ব্যবসায় বাধা আসতে থাকে তাহলে নিজের কর্মস্থলে হলুদ রঙের বস্তু প্রয়োগ করতে হবে ও পুজোর ঘরে হলুদের মালা টাঙিয়ে রাখতে হবে৷ ভগবান লক্ষ্মী নারায়ণ মন্দিরে লাড্ডুর ভোগ অর্পণ করতে হবে৷
