আদা খেয়ে রোগ থেকে মুক্তি পান / Get rid of the disease by eating ginger

পাঁজরে ব্যথা

৩০ গ্রাম শুকনো আদা ৫০০ মিলিলিটার জলে সিদ্ধ করে ও তারপর এর জল ছেঁকে নিয়ে ৪ বার পান করলে পাঁজরের ব্যথা সেরে যায়৷

আঘাত লাগা, চাপা পড়া

ভারী জিনিস তুললে অথবা চাপা পড়লে সেই জায়গায় আদা বেটে গরম করে আধ ইঞ্চি মোটা লেপন করে ব্যান্ডেজ বেঁধে দিন৷ দু ঘন্টা পরে ব্যান্ডেজ খুলে উপরে সর্ষের তেল লাগিয়ে সেঁক দিন৷ এই নিয়মটি প্রতিদিন এক বার করলে ব্যথা তৎক্ষণাৎ সেরে যায়৷

খিদে বাড়াবার জন্য

২ গ্রাম শুকনো আদার গুঁড়ো ঘি এর সাথে অথবা শুধুমাত্র আদার গুঁড়ো গরম জলের সাথে প্রতিদিন সকাল বিকাল খেলে খিদে বেড়ে যাবে৷

প্রতিদিন খাবার আগে নুন ও আদার চাটনি খেলে জিভ ও গলার শুদ্ধিকরণ হয় ও খিদে বেড়ে যায়৷

আদার আচার খেলে খিদে বেড়ে যায়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *