১৷ শনিবারে কালো কুকুর, কালো গরুকে রুটি ও কালো পাখিকে খাবার দিলে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে৷
২৷ শনিবারে তৈলজাতীয় খাদ্যবস্তু ভিখারিদের খাওয়ালে শনিদেব প্রসন্ন থাকেন৷
৩৷ লাল রেশমের সুতো নিন ও সেটিকে নিজের শরীরের উচ্চতা অনুযায়ী কেটে নিন৷ সুতোটিকে ধুয়ে নিয়ে আমের পাতায় বেঁধে নিন৷ এরপরে ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্রটি জপ করে কোনও প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন৷
৪৷ কলাইয়ের ডালের চারটি দানা শনিবারে মাথা উপরে ঘড়ির কাঁটার বিপরীতে তিনবার ঘুরিয়ে নিয়ে কাককে খাইয়ে দিন৷
৫৷ কালো ঘোড়ার পেছনের পায়ের নাল নিয়ে শনিবারে নিজের ঘরের প্রবেশ পথেU আকারে লাগান৷
৬৷ শনিবার বিকালে পিঁপড়াদের আটা খাওয়ান ও মাছেদের খাবার খাওয়ান৷ এতে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে৷ ৭৷ কালো বস্তু যেমন কলাইয়ের ডাল, কালো কাপড়, কালো তিল ও কালো ছোলা কোনও গরিবকে শনিবার বিকালে দান করলে শনিদেবের কৃপালাভ হয়৷
