বিদ্যা প্রাপ্তির জন্য বিভিন্ন টোটকা/ Various tips for acquiring knowledge

  • পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমালে বিদ্যায় প্রখর বুদ্ধি হয়। 
  • পন্ডিতদের মত অনুযায়ী বিদ্যা প্রাপ্তির জন্য ৪ মুখী ও ৬ মুখী রুদ্রাক্ষ লাল সুতায় ধারণ করলে ব্যক্তির বুদ্ধি প্রখর ও বাক্যে মধুরতা ভাব আসে। 
  • পড়াশোনার টেবিলে কাঁচের শ্রী যন্ত্রম স্থাপন করলে স্বরণ শক্তি তীব্র হয়ে থাকে ও খারাপ চিন্তাধারা মন থেকে দূর হয়ে যায়। মা সরস্বতী ও লক্ষ্মীর কৃপা সর্বদা সঙ্গে থাকে। 
  • নিজের পুজোর স্থানে সরস্বতী যন্ত্রম স্থাপন করে প্রতিদিন ধূপদীপ দ্বারা আরতি করলে মা সরস্বতীর কৃপা সর্বদা সঙ্গে থাকে। 
  • পড়ার সময় পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে পড়াশোনা করা উচিত। 
  • পড়াশোনার সময় সাদা অথবা হালকা রঙের পোশাক পড়া উচিত। এতে মনে একাগ্র ভাব আসে। উজ্বল অথবা বিচিত্র পোশাক পরিধান করলে মনে মানসিক অশান্তি আসে। এতে মনের একাগ্রভাব ভঙ্গ হয়ে পড়াশোনায় ক্ষতি হয়। 
  • পড়ার বইতে লাল সুতো রাখলে জ্ঞান ও বিদ্যায় পারদর্শী হওয়া যায়। 
  • বইতে ময়ূরের পালক রাখলে লাভ পাওয়া যায়। 
  • হাতের আঙুলের সাহায্যে জ্ঞান মুদ্রা প্রতিদিন ৫ মিনিট করলে স্মরণ শক্তি তীব্র হয়। 
  • পড়াশোনার টেবিলে কখনও কাঁচ ব্যবহার করা উচিত নয়। কাঁচ থাকলে মানসিক অশান্তি হয় ও পড়াশোনায় মন বসে না।
  • পড়ার সময় নিজের পিছনে খালি জায়গা রাখবেন না। দেওয়ালের দিকে পিঠ করে বসা উচিত। খোলা জায়গায় বসা উচিত নয়,এতে মনে আত্মবিশ্বাসের ঘাটতি থেকে যায়। খোলা জায়গায় পড়াশোনা করলে শিশুরা বেশিক্ষন পড়ার পরেও মনে রাখতে পারে না।    
  • পড়ার সময় নিজের ডান পাশে গ্লাস ভর্তি জল রাখুন। এই জল অল্প অল্প করে সময়ের ব্যবধানে  পান করলে স্মরণশক্তি তীব্র ও মনে একাগ্রতা আসবে। 
  • পড়ার সময় টেবিলে যথাসম্ভব কম জিনিস রাখার চেষ্টা করুন এতে পড়াশোনায় মন ভাল বসবে। বেশি অপ্রয়োজনীয় জিনিস রাখলে ঋণাত্মক শক্তির প্রভাব হবে ও এতে পড়াশোনায় মন বসবে না। 
  • পড়ার টেবিল দেওয়াল থেকে কিছুটা দূরত্বে রাখুন। দেওয়ালে লাগিয়ে রাখলে একাগ্রতা ভঙ হয়। 
  • রাত্রে শোবার আগে রুপোর গ্লাসে জল ভরে রাখুন। সকালে ঘুম থেকে উঠে সেই জলটি পান করে নিন। এভাবে শিক্ষাক্ষেত্রে আপনি সফল হবেন। 
  • খাদ্য গ্রহণের সময় রুপোর বাসন ব্যবহার করলে বিদ্যা প্রাপ্তিতে লাভবান হবেন।  
  • শিশুরা সোমবারে ব্রত করে শিব মন্দিরে জল অর্পণ করলে বিদ্যা ও বুদ্ধি প্রাপ্তি হয়। 
  • পন্ডিতদের মত অনুযায়ী কাঁসার বাসনে ভোজন করলে বুদ্ধি তীব্র হয়। 
  • ডুমুর বাদাম ও পেস্তার সাথে খেলে বুদ্ধি প্রখর হয়। 
  • প্রতিদিন সূর্যনমস্কার ও সূর্যদেবতাকে অর্ঘ্য প্রদান করলে বুদ্ধি প্রখর হয়। 
  • লোহার পাত্রে খাবার খেলে বুদ্ধি নাশ হয়। (লোহার পাত্রে রান্না করলে বুদ্ধি নাশ হয় না,খেলে হয়) স্টিলের পাত্রে খাবার খেলে বুদ্ধিনাশ হয় না। 
  • অষ্টমীতে নারিকেল ফল খেলে বুদ্ধি নাশ হয়। 
  • স্মরণ শক্তি প্রখর করবার জন্য সর্বদা কর্পূর ও ফিটকারী সঙ্গে রাখুন। 
  • স্মরণ শক্তি প্রবল করবার জন্য ব্রাহ্মী ও শঙ্খপুষ্পীর সেবন চিকিৎসকের পরামর্শ নিয়ে করুন।       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *