দাঁত ও মাড়ির সমস্যা হলে : আমের আঁটির ভিতরে যে বীজটি থাকে,সেটিকে বেটে নিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্যা ও মাড়ির সমস্যা ভালো হয়ে যায়৷ আমের খোসা ও পাতা সমান ভাগে বেঁটে নিয়ে মুখে রাখলে অথবা কুলকুচি করলে দাঁত ও মাড়ি শক্ত হয়৷
মাটি খাবার অভ্যাস : শিশুদের জলের সাথে আমের শাঁসের গুঁড়ো মিশিয়ে দিনে ২-৩ বার খাইয়ে দিলে অভ্যাসটি দূর হয়ে যায় ও পেটের সমস্যাও ভালো হয়ে যায়৷ আমের আঁটির শাঁসের গুঁড়ো শুদ্ধ জলে মেশাতে হবে৷ শাঁস ভালো করে সেঁকে নিয়ে সুপারির মত খেয়ে নিলেও মাটি খাবার অভ্যাস চলে যাবে৷
নাক দিয়ে রক্ত পড়া : রোগীর নাকে আমের শাঁসের রস এক ফোঁটা দিতে হবে৷
মাকড়সার বিষ : মাকড়সা যেখানে দংশন করেছে, সেখানে আমচুর জলে মিশিয়ে লাগালে বিষের প্রভাব দূর হয়ে যায়৷
রক্তস্রাব : আমের আঁটির শাঁসের গুঁড়ো এক চামচ দিনে ৩ বার সেবন করলে পাইলস ও মহিলাদের ঋতু সংক্রান্ত সমস্যা ভালো হয়ে যায়৷ ১১৷ আগুনে পুড়ে গেলে : আমের পাতা জ্বালিয়ে নিয়ে এর ছাই পোড়া জায়গায় লাগান৷ এতে পোড়া জায়গাটির ক্ষতস্থান ভালো হয়ে যাবে৷ আমের আঁটির শাঁস অল্প জলের সাথে বেঁটে নিয়ে পোড়া জায়গায় লাগালে আরাম পাওয়া যায়৷
