এক ঝলকে দেখে নিন মহাশিবরাত্রির ব্রত এবং পুজো সম্পূর্ণ করার জন্য কী কী মন্ত্র পাঠ করতে হবে —
১. ওঁ নমঃ শিবায় (১০৮ বার এই মন্ত্র জপ করতে হবে)। মহাদেবকে তুষ্ট করার জন্য সবচেয়ে সহজ মন্ত্র এটি।
২. ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্। উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।
প্রথম প্রহর – মহাশিবরাত্রিতে প্রথম প্রহরের পুজোর সময় জলধারা দিয়ে মহাদেবের অভিষেক করা হয়। এই প্রহরে যে মন্ত্র পাঠ করতে পারেন সেটি হল – ইদং স্নানীয়দুগ্ধং ওঁ হৌঁ ঈশানায় নমঃ।
দ্বিতীয় প্রহর – মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহরের পুজোর সময় দই দিয়ে মহাদেবের অভিষেক করতে হয়। এই প্রহরে যে মন্ত্র পাঠ করতে পারেন সেটি হল – ইদং স্নানীয়ং দধি ওঁ হৌঁ অঘোরায় নমঃ
তৃতীয় প্রহর – মহাশিবরাত্রিতে তৃতীয় প্রহরের পুজোর সময় ঘি দিয়ে শিবের অভিষেক করতে হবে। এই প্রহরে যে মন্ত্র পাঠ করতে পারেন সেটি হল – ইদং স্নানীয়ং ঘৃতং ওঁ হৌঁ বামদেবায় নমঃ
চতুর্থ প্রহর – মহাশিবরাত্রিতে চতুর্থ প্রহরে প্রথমে মধু ও তার পর জল দিয়ে শিবের অভিষেক করতে হয়। এই প্রহরে যে মন্ত্র পাঠ করতে পারেন সেটি হল – ইদং স্নানীয়ং মধু হৌঁ সদ্যোজাতায় নমঃ
এই শুভকামনার সঙ্গে যে মহাশিবরাত্রি আপনার জীবনে অঢেল সুখ নিয়ে আসুক
নমো নারায়ণ। হর হর মহাদেব, জয় মহাকাল।

