কাজে সাফল্য আসবেই / Success will come at work

বৃহস্পতিবার দিন সাতটি গোটা হলুদ, সাতটি পৈতা, সাতটি ছোট সুপারি,সাতটি হলুদ ফুল, সাতটি ছোট-ছোট গুড়ের টুকরো, ৭-১৫ টি যন্ত্রম (কোনও যোগ্য তান্ত্রিকের সাহায্য বানিয়ে নিন)৷ এই সব বস্তুগুলিকে একত্রিত করে হলুদ কাপড়ে বেঁধে কোনও স্থানে রেখে দিন৷ এরপর সাতটি ছোট বাচ্চাকে (যাদের বয়স ১২ বছরের কম) অল্প পরিমাণে হলুদ বরফি ও কিছু পয়সা দিয়ে বিদায় করুন৷ কাপড়ের পুটলিটা ঘরের কোনও স্থানে ব্যক্তিগত জায়গায় রেখে দিন৷ এই টোটকার দ্বারা আপনার অসফল কার্য সফল হবে৷

দুটি গোটা ফুলযুক্ত লং ও আর একটি কর্পূরের টুকরা নিয়ে নিন৷ এটিকে তিন বার মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে নিন৷ এরপর এটিকে জ্বালিয়ে দিন৷ মনে রাখবেন জ্বালানোর সময় আপনার মুখ যেন পূর্ব দিকে থাকে৷ তার সাথে সাথে গায়েত্রী মন্ত্রের ক্রমাগত উচ্চারণ করতে থাকুন৷ এরপর যে ভস্মটি তৈরি হবে সেটিকে কোনও কাগজে মুড়ে নিন৷ দিনে দুবার এই ভস্ম নিজের জিভে লাগান৷ সমস্ত বাধা দূর হয়ে যাবে৷

যদি কোনও ব্যক্তি আপনার কাজে বিঘ্ন ঘটাচ্ছে তাহলে সকালে উঠেই উক্ত ব্যক্তির নাম নিয়ে কুকথা বলুন আর তারপর ভূজ্যপত্রে সেই ব্যক্তির নাম কালো কালি দিয়ে লিখুন৷ তারপর সেটিকে নিয়ে গিয়ে শ্মশানে অবস্থিত কোনও অশ্বত্থ গাছের নিচে গভীর ভাবে পুঁতে দিন৷ আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে৷

যে কোনও দিন রাত্রি প্রায় ১২টার সময় নিজের টিক্কির একটু চুল কেটে নিজের কাছে রেখে দিন৷ পরের দিনও একই সময়ে উক্ত ক্রিয়াটি করুন৷ এটি করতে করতে যখন পাঁচদিন হয়ে যাবে তখন রবিবার এই চুলগুলিকে জ্বালিয়ে বাইরে ফেলে দিন৷ সম্ভব হলে পা দিয়ে ভালোভাবে পদপিষ্ট করে দিন৷ বাচ্চারা ধীরে-ধীরে প্রখর বুদ্ধির অধিকারী হাতে পারবে৷ যদি সম্ভব হয় তাহলে এই মন্ত্রটির উচ্চারণ করুন—‘ওঁ হ্রীং ঐং হ্রীং সরস্বত্যৈ নমঃ৷’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *