কার্যে অধিক লাভ কারবার টোটকা
আপনার বেশিরভাগ কাজ কি অসফল থেকে যায়? আপনাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? আপনি কি অল্প পরিশ্রমে বেশি লাভ পেতে চান? এই পরিস্থিতিতে নিম্ন টোটকাটি করুন ফল পাবেন৷
নিয়ম : বারোটা বাজার আগে সূর্যদেবকে নমস্কার করুন ও কাঁচা সুতায় ‘ওঁ গাং গনপতয়ে নমঃ’ মন্ত্রটি বলতে বলতে কিছুটা দূরে-দূরে সাতটি গিঁট দিন৷ তারপর তাবিজে ভরে সামনের পকেটে রেখে দিন, তাহলে অসফল কার্য সফল হয়ে যাবে৷ বেশিরভাগ কাজ সফল হয়ে যাবে৷ বাধা-বিঘ্ন থেকেও মুক্তি পেয়ে যাবেন৷ অল্প পরিশ্রমেই বেশি লাভ পাবেন৷
বেকারত্ব দূর করার জন্য অথবা কাজ না পেলে টোটকা
যদি আপনি চাকরি অথবা কাজ না পান তাহলে ঘাবড়াবেন না কারণ জীবনে যে বিষয়-বস্তুর পেছনে ছুটছেন, সেটা আপনার হাত থেকে ঠিক সেই দূরত্বেই চলে যাচ্ছে ও যে বিষয় বস্তুর প্রয়োজন হয় না, সেটি সামনে চলে আসছে৷ এটা তো প্রকৃতির নিয়ম৷ এই প্রকৃতি-নিয়ম অনুযায়ী যদি আপনার অসুবিধা হয় তাহলে সরল টোটকাটি প্রয়োগ করুন৷
নিয়ম: একটি দাগবিহীন বড় লেবু নিন ও চৌরাস্তায় গিয়ে বারোটা বাজার আগে সেটিকে চার টুকরো করে নিন ও চার দিকে দূরে-দূরে ফেলে দিন৷ ফলস্বরূপ কাজ না পাওয়ার সমস্যা ও বেকারত্বের সমস্যা শেষ হয়ে যাবে৷ এই নিয়মটি টানা সাতদিন করতে হবে৷
